Logo
Logo
×

আপনার স্বাস্থ্য

মেদ কমাতে যেসব খাবার খাবেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পিএম

মেদ কমাতে যেসব খাবার খাবেন

অনেকে মনে করেন, ভাত, রুটির মতো কার্বোহাইড্রেট বাদ দিলেই দ্রুত কমে যাবে মেদ। বিশেষজ্ঞরা বলছেন, খাদ্যতালিকা থেকে কার্বোহাইড্রেট কমিয়ে দিলে ওজন কমে। তবে প্রথম ধাপে শরীরে জমা পানি কমতে থাকে।

শরীরে কিছু কার্বোহাইড্রেটও সঞ্চিত থাকে, সেগুলি ভাঙতে থাকে। তবে কার্বোহাইড্রেট মানেই শরীর বা ওজন কমানোর শত্রু নয়।

কার্বোহাইড্রেট শরীরের জন্য কেন জরুরি

কিছু কিছু কার্বোহাইড্রেট মেদ কমাতেও সাহায্য করে। কারণ, ফ্যাট বিপাকের জন্য কার্বোহাইড্রেটের প্রয়োজন হয়। ফ্যাট ভেঙে শক্তি তৈরির প্রক্রিয়াটির জন্য গ্লুকোজের দরকার। গ্লুকোজ ও গ্লাইকোজেনের প্রধান উৎস হল কার্বোহাইড্রেট।

মস্তিষ্কের কার্যকারিতা: মস্তিষ্ক যাতে যথাযথ ভাবে কাজ করে সেজন্য গ্লুকোজের প্রয়োজন। সঠিক পরিমাণে কার্বোহাইড্রেট না পেলে মাথা ঝিমঝিম করতে পারে।

হৃৎপিণ্ড, কিডনি ও পেশি: দৈনন্দিন চলাফেরা এবং বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের কাজের জন্য প্রয়োজনীয় শক্তি আসে কার্বোহাইড্রেট থেকে।

মেদ কমাতে সাহায্য করে কোন কার্বোহাইড্রেট

ওজন কমাতে সবচেয়ে কার্যকর হল কমপ্লেক্স বা জটিল কার্বোহাইড্রেট। যে ধরনের কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে এবং যে ধরনের খাবারের গ্লাইসেমিক ইনডেক্স কম (যে খাবার খেলে রক্তে শর্করার মাত্রা চট করে বাড়ে না) সেগুলি স্বাস্থ্যকর। এই ধরনের কার্বোহাইড্রেটসম্পন্ন খাবার ডায়েটে ইনসুলিন নিয়ন্ত্রণে থাকে। ফলে, শরীরে মেদ জমার প্রবণতা কমে। এই খাবারগুলি ধীরে ধীরে হজম হয় বলে দীর্ঘক্ষণ পেট ভর্তি থাকে। ফলে, অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে।

মেদ কমাতে খাদ্যতালিকায় রাখবেন কার্বোহাইড্রেট সমৃদ্ধ কোন খাবারগুলি?

ওটস ও ডালিয়া: প্রচুর দ্রাব্য ফাইবার (বিটা-গ্লুকান) থাকে, যা খিদে নিয়ন্ত্রণ করে এবং কোলেস্টেরল কমায়।

লাল চাল, কিনোয়া: সাদা চালের তুলনায় এতে ফাইবার ও পুষ্টিগুণ অনেক বেশি।

আটার রুটি: ময়দার বদলে গমের আটা বা ভুষিযুক্ত আটা, রাগি, জোয়ার, বাজরার আটার রুটি খাওয়া ভালো। কারণ, এতে ফাইবার বেশি থাকে।

ডাল ও রাজমা: মুসুর, মুগ, ছোলার ডাল এবং রাজমায় কা

র্বোহাইড্রেটের পাশাপাশি উচ্চমাত্রার উদ্ভিজ্জ প্রোটিন ও ফাইবার থাকে।

সবুজ শাকসব্জি: পালংশাক, ব্রকোলি, রাঙাআলু, গাজর, ফুলকপি ও বাঁধাকপিতে কার্বোহাইড্রেট কম কিন্তু ফাইবার প্রচুর।

বাদ দেওয়া জরুরি সিম্পল কার্বোহাইড্রেট— যেমন চিনি, নরম পানীয়, সাদা পাউরুটি, ময়দার তৈরি খাবার এবং মিষ্টি। এগুলি শরীরে দ্রুত গ্লুকোজ তৈরি করে আচমকা রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়, যা সরাসরি তলপেটে মেদ হিসেবে জমা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন