Logo
Logo
×

আপনার স্বাস্থ্য

চার শিশুর শরীরে বার্ড ফ্লু শনাক্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৯ পিএম

চার শিশুর শরীরে বার্ড ফ্লু শনাক্ত

ছবি- সংগৃহীত

বাংলাদেশে চার শিশুর শরীরে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। আক্রান্তদের বয়স এক থেকে আট বছরের মধ্যে হলেও বর্তমানে তারা চিকিৎসা নিয়ে সুস্থ রয়েছে। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন।
তিনি জানান, বার্ড ফ্লু প্রতিরোধে সরকার জাতীয় গবেষণা কৌশল প্রণয়ন করেছে। এ বিষয়ে আইসিডিডিআর,বি, সরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, এনজিও ও আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণে সম্প্রতি একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় এভিয়ান ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ পর্যবেক্ষণ, ঝুঁকির কারণ চিহ্নিতকরণ, প্রাণী-মানব সংযোগ, ভাইরাস হোস্ট সম্পর্ক এবং টিকার কার্যকারিতা নিয়ে জোরালো গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
বিশ্বব্যাপী ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আটটি দেশে ৩০ জনের মধ্যে বার্ড ফ্লু সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৪ জন কম্বোডিয়ায় এবং বাংলাদেশে চারজন।
উল্লেখযোগ্যভাবে, ২০০৩ সাল থেকে দেশে মোট ১২ জন মানুষের মধ্যে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে, যার মধ্যে সাতজনই পাঁচ বছরের কম বয়সী শিশু। ২০২৫ সালের প্রথম আট মাসেই চার শিশুর আক্রান্ত হওয়ার ঘটনা শিশুদের ঝুঁকির বিষয়টি সামনে এনেছে।
আইসিডিডিআর,বির গবেষণায় দেখা গেছে, ঢাকা ও গাজীপুরের লাইভ বার্ড মার্কেট থেকে সংগৃহীত বাতাসের ৯১% নমুনায় বার্ড ফ্লু ভাইরাস পাওয়া গেছে। এসব বাজারকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২০২৪-২০২৫ সালে এসব বাজারে পাওয়া মৃত মুরগির প্রায় অর্ধেকই ছিল এইচ৫ সাবটাইপে আক্রান্ত।
এক সিস্টেমেটিক রিভিউতে দেখা যায়, পোলট্রি খাতে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার মূল কারণগুলোর মধ্যে রয়েছে—অসুস্থ পাখিকে আলাদা না রাখা, অপর্যাপ্ত স্বাস্থ্যবিধি এবং বর্জ্য ব্যবস্থাপনায় ঘাটতি।
Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন