Logo
Logo
×

আন্তর্জাতিক

আমাদের প্রতিশোধের ‘কোনো সীমা’ থাকবে না : ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৪:১৩ পিএম

আমাদের প্রতিশোধের ‘কোনো সীমা’ থাকবে না : ইরান

ছবি- সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলার পর এখন ইরানের প্রতিশোধের ‘কোনো সীমা’ থাকবে না বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থার উদ্ধৃতি  দিয়ে এ খবর জানিয়েছে ‘টাইমস অব ইসরায়েল’।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে বলেছে, ‘এখন যেহেতু আল-কুদস দখলকারী সন্ত্রাসী সরকার সব রেড লাইন অতিক্রম করেছে, তাই এই অপরাধের প্রতিক্রিয়া জানানোর কোনো সীমা নেই।’

এদিকে ইরানে কয়েক দফা হামলা চালানোর পর ‘প্রতিশোধমূলক প্রতিক্রিয়া’ হিসেবে ইসরায়েলের দিকে তেহরান থেকে প্রায় ১০০টি অ্যাটাক বা আক্রমণাত্মক ড্রোন পাঠানো হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। ড্রোন হামলার আতঙ্কে এরইমধ্যে ইসরায়েলজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জারি করা হয়েছে জরুরি অবস্থা।

জানা গেছে, ইসরায়েল আরো দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, যা কমপক্ষে দুই সপ্তাহ স্থায়ী হতে পারে। বেনিয়ামিন নেতানিয়াহু এরই মধ্যে ইসরায়েলের নাগরিকদের প্রস্তুত থাকতে, খাবার কিনতে এবং আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকতে বলেছেন। কারণ, ইসরায়েলে জরুরি অবস্থাও জারি হয়েছে।

ইসরায়েলের আকাশসীমা বন্ধ রয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে স্কুল এবং সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানও। সেনাবাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে এবং হাজার হাজার রিজার্ভ সৈন্যকে সক্রিয় সামরিক দায়িত্বে ফিরিয়ে আনা হচ্ছে।

আরএস/

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন