Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানে হামলার বিষয় ট্রাম্প আগে থেকেই জানতেন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৩:৫৮ পিএম

ইরানে হামলার বিষয় ট্রাম্প আগে থেকেই জানতেন

ছবি- সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আগে থেকেই জানতেন যে ইসরাইল ইরানে হামলা চালাতে যাচ্ছে এবং তেহরানের ‘পরমাণু বোমা থাকতে পারে না।’ মার্কিন সম্প্রচার কর্তৃপক্ষ ফক্স নিউজ এ তথ্য জানিয়েছে।

ইসরাইল ইরানে ধারাবাহিক বিমান হামলা চালিয়ে পরমাণু ও সামরিক স্থাপনাসহ ১০০টি স্থাপনায় আঘাত হানার পর ট্রাম্প এ কথা বলেন।

ট্রাম্প ‘ফক্স নিউজ’কে বলেছেন, ইসরাইলের অভিযানের আগে থেকেই তাকে অবহিত করা হয়েছিল।

ফক্স নিউজের মতে ট্রাম্প বলেছেন, ‘ইরানের পরমাণু বোমা থাকতে পারে না এবং আমরা আলোচনার টেবিলে ফিরে আসার আশা করছি। আমরা দেখব। ইরান প্রতিশোধ নিলে আমেরিকা নিজেকে এবং ইসরাইলকে রক্ষা করতে প্রস্তুত।’

বৃহস্পতিবার সকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ‘ইরানের বিরুদ্ধে হামলায় জড়িত নয় এবং আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হল এই অঞ্চলে আমেরিকান বাহিনীকে রক্ষা করা।’

আরএস/


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন