Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় ইরানের ৬ পরমাণু বিজ্ঞানী নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০১:৪০ পিএম

ইসরায়েলি হামলায় ইরানের ৬ পরমাণু বিজ্ঞানী নিহত

ছবি- সংগৃহীত

ইরানের ৬ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। নিহত ইরানের পরমাণু বিজ্ঞানীরা হলেন- আব্দুলহামিদ মিনুচেহর, আহমেদরেজা জোলফাগারি, সাইয়্যেদ আমিরহোসেইন ফাকি, মোতলাবিজাদেহ, মোহাম্মদ মেহেদি তেহরানচি এবং ফেরেদুন আব্বাসি।

শুক্রবার (১৩ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে। ভোরে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তেহরানে বিপ্লবী গার্ডের সদর দপ্তর ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ইসরায়েলি সেনাবাহিনী তারা ‘নেশন অব লায়ন্স’ নামের একটি বিমান অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরান থেকে আসা হুমকির জবাবে এই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক স্থাপনায় হামলা পরিচালনা করা হয়েছে। যতক্ষণ না আমরা আমাদের মিশন শেষ না হয়, ততক্ষণ এই অভিযান চলবে।

আরএস/

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন