Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে বিমান দুর্ঘটনায় অন্তত ১৩৩ জন নিহত, মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৫:৩৩ পিএম

ভারতে বিমান দুর্ঘটনায় অন্তত ১৩৩ জন নিহত, মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা

ছবি : সংগৃহীত

ভারতের গুজরাটের আহমেদাবাদে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় অন্তত ১৩৩ জন নিহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, এ সংখ্যা আরও বাড়তে পারে।  

বৃহস্পতিবার ১২ জুন দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে বিমানটি লন্ডনের উদ্দেশে উড্ডয়ন করে। কিন্তু কিছুক্ষণ পরই এটি বিধ্বস্ত হয়।  

বিমানটিতে মোট ২৩২ জন সাধারণ যাত্রী এবং ১০ জন ক্রু সদস্য ছিলেন। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান ছিলেন।  

ছাত্রাবাসে আছড়ে পড়া বিমানের বিধ্বস্ত হওয়ার মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়ে, যেখানে দেখা যায় আগুন ধরে যাওয়ার পর ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে। বিমানটি একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে বিধ্বস্ত হওয়ায় সেখানে অবস্থানরত বহু শিক্ষার্থীও হতাহত হয়েছেন।  

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার পর হৃদয়বিদারক ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় প্রশাসন এখনো শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেনি, তবে একাধিক তরুণের প্রাণহানির খবর পাওয়া গেছে।  

এক কর্মকর্তা একে আহমেদাবাদের অন্যতম কালো দিন বলে উল্লেখ করেছেন এবং তরুণদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।  

স্থানীয় উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।  

সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি আসার অপেক্ষায় রয়েছেন সকলে।

সূত্র: নিউজ-১৮

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন