Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে বিধ্বস্ত প্লেনটি লন্ডনে যাচ্ছিল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৩:৪৫ পিএম

ভারতে বিধ্বস্ত প্লেনটি লন্ডনে যাচ্ছিল

ছবি- সংগৃহীত

ভারতের আহমেদাবাদে দুর্ঘটনার কবলে পড়া প্লেনটি লন্ডনে যাচ্ছিল। দুর্ঘটনার সময় এতে ২৪২ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে রাজ্যের মেঘানি এলাকায় আদানি বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার প্লেন। স্থানীয় সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে এটি দুর্ঘটনার কবলে পড়ে। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

দুর্ঘটনাস্থলের ভিডিও ও ছবি থেকে দেখা যাচ্ছে, মাটির নিচ থেকে গাঢ় ধোঁয়ার কুণ্ডলী উঠছে। অন্তত দুই ডজন অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে এবং কয়েকজন আহত যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ ওই এলাকার যান চলাচল অন্য পথে সরিয়ে দিয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন