Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় নিহতের সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়েছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৫, ১১:৪৭ এএম

গাজায় নিহতের সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়েছে

ছবি- সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায়  ১২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে গাজায় ৫৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বুধবার (১১ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,  আরও ১২০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এসময় আহত হয়েছেন ৪৭৪ জন। এছাড়াও ধ্বংসস্তূপ থেকে পূর্ববর্তী ইসরায়েলি হামলায় নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, বুধবার সকাল থেকে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েল হামলায় কমপক্ষে ৫৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সময় ৩৬৩ জনেরও বেশি আহত হয়েছেন। এতে গত কয়েকদিনে ইসরায়েল ও মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনে মাধ্যমে ত্রাণ নিতে গিয়ে মোট ২২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ হাজার ৮৫৮ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল বর্বর হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৫ হাজার ১০৪ জন নিহত হয়েছেন, যার অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন কমপক্ষে ১ লাখ ২৭ হাজার ৩৯৪ জন। এছাড়া ইসরায়েল চলতি বছরের মার্চে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ৪ হাজার ৮২১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। হামলায় আহত হয়েছেন ১৫ হাজার ৩৫৩ ফিলিস্তিনি।

আরএস/

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন