Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৫, ১০:২৭ এএম

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত

ছবি- সংগৃহীত

ফিলিস্তিনের গাজার উপত্যকায় ইসরায়েলের হামলায় নতুন করে আরও ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া, আহত হয়েছেন আরও ৩৮৮ জন। 

এর ফলে ইসরায়েলি হামলায়  গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৯২৭ জনে। 

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হামাস যোদ্ধারা। ওই হামলায় ১২০০ ইসরায়েলি নিহত হয়। এছাড়া, ২৫১ জনকে জিম্মি করে গাজায় ধরে নিয়ে যায় তারা।

হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। তবে বিরতির দুই মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে দেশটি। 

আরএস/


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন