Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা ১২ দেশের নাগরিকদের ওপর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১২:১৭ পিএম

যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা ১২ দেশের নাগরিকদের ওপর

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ১২টি দেশের নাগরিকের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৪ জুন) এ সংক্রান্ত ঘোষণাপত্রে স্বাক্ষর করেন তিনি। বিদেশি সন্ত্রাসী এবং অন্য নিরাপত্তা হুমকি থেকে দেশকে রক্ষা করতে পদক্ষেপটি জরুরি ছিল বলে দাবি করেন ট্রাম্প। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেছেন, আমাদের ক্ষতি করতে চায় এমন কাউকে যুক্তরাষ্ট্রে আসতে দেওয়া হবে না। (নিষেধাজ্ঞায় থাকা দেশের) তালিকায় প্রয়োজনে পরিমার্জন এবং নতুন দেশের নাম যোগ করা হতে পারে।

নতুন এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে আফগানিস্তান, মিয়ানমার, শাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।

এছাড়া আরও সাতটি দেশের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন। দেশগুলো হলো বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা।

মার্কিন সংবাদমাধ্যম সিবিসি নিউজ প্রথম এই নিষেধাজ্ঞার খবর প্রচার করে।

নিষেধাজ্ঞার নির্বাহী আদেশে বলা হয়, আগামী ৯ জুন স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিট থেকে এই ঘোষণাপত্র কার্যকর হবে। তবে, ওই নির্ধারিত সময়ের আগে অনুমোদিত ভিসা বাতিল করা হবে না।

ট্রাম্প তার প্রথম মেয়াদে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সাতটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিলেন, যা কয়েক ধাপে পরিবর্তনের পর ২০১৮ সালে সর্বোচ্চ মার্কিন আদালত অনুমোদন করে। পরবর্তীতে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ সালে সেই নিষেধাজ্ঞা বাতিল করেন।

উল্লেখ্য, মিসরীয় নাগরিকের ঘটনা দিয়ে নিষেধাজ্ঞার যৌক্তিকতা ব্যাখ্যা করলেও, ট্রাম্পের তালিকায় নেই মিসরের নাম।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন