Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়ার ৪০টি বোমারু বিমান ধ্বংসের দাবি ইউক্রেনের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৮:৪৯ এএম

রাশিয়ার ৪০টি বোমারু বিমান ধ্বংসের দাবি ইউক্রেনের

ছবি : সংগৃহীত

রাশিয়ার সাইবেরিয়ায় একটি কৌশলগত বিমানঘাঁটিতে পারমাণবিক বোমারু যুদ্ধবিমান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এ হামলায় রাশিয়ার ৪০টিরও বেশি বিমান ধ্বংস করার দাবি করেছে । 

রোববার (১ জুন) এই হামলা চালানো হয় বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন এসবিইউর এক কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানিয়েছেন, রুশ টিইউ-৯৫ এবং টিইউ-২২ স্ট্র্যাটেজিক বোম্বার্সসহ অন্যান্য বিমান ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। এই যুদ্ধবিমানগুলো দিয়ে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন জায়গায় প্রায়ই দূরপাল্লার মিসাইল ছোড়ে। 

তবে ইউক্রেনের ওই গোয়েন্দা কর্মকর্তার দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে তারা যাচাই করতে পারেনি র‍য়টার্স। এদিকে রাশিয়ার ভূখণ্ডের ইরকুর্স্ক অঞ্চলের রুশ গভর্নর হামলার সত্যতা নিশ্চিত করেছেন। কর্মকর্তা বলেছেন, ইউক্রেনের দূরনিয়ন্ত্রিত ড্রোনের মাধ্যমে স্রিদনি গ্রামের ওই ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

এর আগে রোববার সকালে ইউক্রেন সীমান্তবর্তী রুশ অঞ্চলে ট্রেন লাইনচ্যুত হয়ে ৭ জন নিহত হন। এর কয়েক ঘণ্টা পরই রুশ বিমানঘাঁটি এবং যুদ্ধবিমান লক্ষ্য করে ইউক্রেন হামলা চালায়।

আরএস/


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন