Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় ইসরাইয়েলি হামলায় নিহত ৬০ ফিলিস্তিনি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৫, ০৯:২৪ এএম

গাজায় ইসরাইয়েলি হামলায় নিহত ৬০ ফিলিস্তিনি

ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩০০ জন।  এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু।

এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ৬০টি লাশ পৌঁছেছে।  বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন, কিন্তু উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৫৪ জন।

২০২৩ সালের ৭ অক্টোবর  ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।  এদিন তারা ১২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। 


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন