Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজার বাসিন্দাদের জোরপূর্বক অনাহারে রাখছে ইসরাইল: জাতিসংঘ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৮:০৭ পিএম

গাজার বাসিন্দাদের জোরপূর্বক অনাহারে রাখছে ইসরাইল: জাতিসংঘ

ছবি : সংগৃহীত

জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার অভিযোগ করেছেন, ফিলিস্তিনের গাজায় ইসরাইল বাসিন্দাদের জোরপূর্বক অনাহারে রাখছে।  

শুক্রবার (৩০ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরাইলের এই অমানবিক আচরণ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়ায় পরিবর্তন এনেছে।  

যুদ্ধাপরাধের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, **‘হ্যাঁ, এটি যুদ্ধাপরাধ হিসেবে শ্রেণীবদ্ধ। তবে শেষ পর্যন্ত আদালত এবং ইতিহাসই এর চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।’**  

বিবিসির প্রতিবেদনে বলা হয়, তিন মাসের ইসরাইলি অবরোধের ফলে খাদ্য, ওষুধ, জ্বালানি এবং আশ্রয়ের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর গত সপ্তাহ থেকে সীমিত আকারে সাহায্যের অনুমতি দেওয়া শুরু করেছে ইসরাইল।  

যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ১৮ মার্চ ইসরাইল গাজার ওপর সম্পূর্ণ অবরোধ আরোপ এবং হামাসের বিরুদ্ধে পুনরায় সামরিক আক্রমণ শুরু করে।  

তেল আবিবের দাবি, তারা হামাসের ওপর চাপ সৃষ্টি করতে চায়, যাতে তাদের হাতে থাকা ৫৮ জন জিম্মিকে মুক্তি দেওয়া হয়, যাদের মধ্যে কমপক্ষে ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে।  

গাজার চলমান সংকট নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে, যা ভবিষ্যতে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের পথে এগিয়ে যেতে পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন