Logo
Logo
×

আন্তর্জাতিক

শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সাময়ি স্থগিত : যুক্তরাষ্ট্র

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৮:০৫ পিএম

শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সাময়ি স্থগিত : যুক্তরাষ্ট্র

ছবি - সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তবে দেশটির পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার জানিয়েছে, এ স্থগিতাদেশ দীর্ঘস্থায়ী হবে না।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, ‘সম্ভাব্য শিক্ষার্থীদের আমি ভিসা সাক্ষাৎকারের জন্য আবেদন করতে উৎসাহিত করছি। যদি স্থগিতাদেশ দীর্ঘ সময় স্থায়ী হতো, কয়েক সপ্তাহ বা কয়েক মাসব্যাপী, তাহলে আমি তাদের উৎসাহ দিতাম না। তিনি আরো বলেন, ‘আমি বলতে পারি, এটি খুব শিগগিরই প্রত্যাহার হতে পারে।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার এক নির্দেশনায় বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটকে ছাত্র ভিসার সাক্ষাৎকার নির্ধারণ বন্ধ রাখতে বলেন। কারণ,আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের তৎপরতা যাচাইয়ের জন্য নতুন নির্দেশিকা তৈরি করা হচ্ছে।

ট্রাম্প প্রশাসনের নেতৃত্বে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিক্ষাখাতেও নানা সীমাবদ্ধতা আরোপ করেছেন। এরমধ্যে রয়েছে হাজার হাজার ভিসা বাতিল, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞার চেষ্টা এবং চীনা শিক্ষার্থীদের ভিসা কঠোরভাবে বাতিল করার প্রতিশ্রুতি।

মঙ্গলবার দূতাবাসগুলোকে পাঠানো এক বার্তায় রুবিও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই সংক্রান্ত নতুন নির্দেশনা ‘আগামী কয়েক দিনের মধ্যে’ প্রকাশ করা হবে।

ট্যামি ব্রুস জানান, সম্ভাব্য শিক্ষার্থীরা যেন নিয়মিত অনলাইনে ভিসা সাক্ষাৎকার নির্ধারণের সময়সূচি পরীক্ষা করেন।

তিনি বলেন, ‘এই মুহূর্তে কিছুটা বিলম্ব হতে পারে, তবে আমি যা বলতে পারি তা হলো, মানুষকে নিয়মিত দেখতে বলা হয়েছে কখন আবার সাক্ষাৎকারের সময় পাওয়া যাচ্ছে।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন