Logo
Logo
×

আন্তর্জাতিক

মার্কিন ভিসা নিয়ে বিদেশি শিক্ষার্থীদের দুঃসংবাদ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৫, ১১:০৫ এএম

মার্কিন ভিসা নিয়ে বিদেশি শিক্ষার্থীদের দুঃসংবাদ

ছবি : সংগৃহীত

বিদেশি শিক্ষার্থীদের ভিসা নিয়ে দুঃসংবাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিদেশি ছাত্রদের জন্য ভিসা প্রক্রিয়াকরণ সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর একটি অভ্যন্তরীণ স্মারকপত্র অনুযায়ী, এই নির্দেশনা জারি করা হয়েছে।

মঙ্গলবার মার্কিন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত এই স্মারকপত্রে বলা হয়েছে, দূতাবাস এবং কনস্যুলেটগুলোকে ‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ছাত্র বা এক্সচেঞ্জ ভিসার জন্য কোনো অতিরিক্ত অ্যাপয়েন্টমেন্টের অনুমতি না দেওয়ার’ নির্দেশ দেওয়া হয়েছে।

স্মারকপত্রে আরও উল্লেখ করা হয়েছে যে, পররাষ্ট্র দপ্তর ‘সকল ছাত্র ভিসা আবেদনের জন্য সোশ্যাল মিডিয়া যাচাই-বাছাই প্রক্রিয়া সম্প্রসারণের নির্দেশনা জারির পরিকল্পনা করছে।’

এই পদক্ষেপটি যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য আগ্রহী বিদেশি নাগরিকদের জন্য সর্বশেষ ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। ভিসা প্রক্রিয়া স্থগিত থাকার সময়সীমা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। তবে তিনি কূটনৈতিক স্টাফদের আশ্বস্ত করেছেন যে, “কয়েক দিনের মধ্যে” এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে।

আরএস/ 


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন