Logo
Logo
×

আন্তর্জাতিক

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ ৬ জুন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৫, ১২:১১ এএম

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ ৬ জুন

ছবি : সংগৃহীত

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী, দেশগুলোতে আগামী ৬ জুন (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এর আগের দিন, ৫ জুন (বুধবার) পালিত হবে হজের অন্যতম গুরুত্বপূর্ণ দিন আরাফা।

সৌদির তুমাইর চাঁদ পর্যবেক্ষণ কেন্দ্র থেকে চাঁদ দেখা যাওয়ার খবর নিশ্চিত হয়েছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং ইন্দোনেশিয়াতেও একই দিনে চাঁদ দেখা গেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।

মসজিদুল হারাম ও মসজিদে নববী সম্পর্কিত তথ্যভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন জানিয়েছে, চাঁদ দেখা যাওয়ায় বুধবার (২৮ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। হজের অন্যতম স্তম্ভ, আরাফার দিন পড়বে ৯ জিলহজ, অর্থাৎ ৫ জুন। আর ১০ জিলহজ, ৬ জুন, পালিত হবে ঈদুল আজহা।

আরাফাত দিবসে বিশ্বের লাখো হজযাত্রী আরাফাতের ময়দানে সমবেত হয়ে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত করে তোলে পবিত্র ভূমি। হজ পালনকারী না হলেও মুসলিমরা এদিন নফল রোজা পালন করে থাকেন।

উল্লেখযোগ্যভাবে, ইসলামের শেষ নবী হজরত মুহাম্মদ (সা.) আরাফার এই ময়দানেই তার ঐতিহাসিক বিদায়ী হজ্ব ভাষণ প্রদান করেছিলেন, যা মুসলিম ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে।

অন্যদিকে, পাকিস্তানে জাতীয় চাঁদ দেখা কমিটি মঙ্গলবার বৈঠকে বসে, তবে চাঁদ দেখা না যাওয়ায় সেখানে জিলহজ মাস শুরু হবে একদিন পর। ফলে পাকিস্তানে ঈদুল আজহা উদযাপিত হবে ৭ জুন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন