Logo
Logo
×

আন্তর্জাতিক

সেই ছেলেটির নাম ওয়ার্দ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৬:০৬ পিএম

সেই ছেলেটির নাম ওয়ার্দ

ছবি সংগৃহিত

ফিলিস্তিনে জলন্ত আগুন থেকে বের হয়ে আসা সেই ছেলেটির নাম ওয়ার্দ। পুরো নাম ওয়ার্দ শেখ খলিল।

ইসরায়েলের আগ্রাসনি হামলার শিকার স্কুলে আশ্রয় নেয়া শত শত মানুষের মধ্যে ১৮ শিশুসহ ৩৬ জন নিহত হলেও ৭ বছরের শিশু অনেক কষ্টে বের হয়ে এসেছে। তার নাম ওয়ার্দ। তার মা ও ছয় ভাই-বোনসহ বহু আশ্রয় নেয়া মানুষ বোমা হামলায় নিহত হয়েছে। খবর আলজাজিরা

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাওয়া ফিলিস্তিনি শিশুটির  পুরো নাম ওয়ার্দ শেখ খলিল।

ওয়ার্দ তার মা ও ছয় ভাইবোনের সঙ্গে গাজা নগরীর ফাহমি আল-জারজাউই স্কুলে আশ্রয় নিয়েছিল। স্থানীয় সময় গত রোববার রাতে ওই স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। হামলায় স্কুলের প্রায় অর্ধেক অংশ ধ্বংস হয়ে গেছে। হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৮টি শিশু রয়েছে।

 

আগুনের ভেতর থেকে ওয়ার্দকে হেঁটে বেড়িয়ে আসতে দেখে উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ওয়ার্দ জানায়, ‘আমি আগুন দেখে খুব ভয় পেয়েছিলাম। পুরো স্কুলে আগুন জ্বলছিল।

 সে আরো জানায়, স্কুলে হামলায় ওয়ার্দের মা ও পাঁচ ভাইবোন নিহত হয়েছেন। ভাই-বোনদের বয়স ২ থেকে ১৮ বছর। তাঁরা সবাই হামলার সময় ঘুমিয়ে ছিলেন। ওয়ার্দের বাবা ও এক ভাই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

হামলার পর ওয়ার্দ বলেছে, ‘ক্ষেপণাস্ত্র আমাদের আঘাত করে স্কুলে আগুন ধরে যায়। আমার পরিবারকে হত্যা করা হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের হামলার অন্যতম লক্ষবস্তুতে পরিণত হয়েছে স্কুল হাসপাতালগুলো।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন