Logo
Logo
×

আন্তর্জাতিক

ঋণের চাপে ভারতের হরিয়ানায় একই পরিবারের ৬ জনের আত্মহত্যা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৫, ১২:৩৯ পিএম

ঋণের চাপে ভারতের হরিয়ানায় একই পরিবারের ৬ জনের আত্মহত্যা

হরিয়ানায় একই পরিবারের ৭ সদস্য আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। ছবি: সংগৃহীত

ভারতের হরিয়ানা রাজ্যের পঞ্চকুলায় একটি গাড়ির ভেতর থেকে একই পরিবারের ছয় সদস্যের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, চরম আর্থিক সংকট ও ঋণের চাপে পড়ে তারা সম্মিলিতভাবে বিষপান করে আত্মহত্যা করেছেন। নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৬ মে) রাতে পঞ্চকুলার সেক্টর ২৭-এর একটি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকা গাড়িতে এসব মরদেহ পাওয়া যায়। পরিবারের প্রধান, ৪২ বছর বয়সী প্রবীণ মিত্তাল গাড়ির বাইরে ফুটপাতে বসা অবস্থায় জীবিত ছিলেন। স্থানীয়দের জানান, তার পরিবার আত্মহত্যা করেছে এবং তিনিও মারা যাবেন। তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

জানা গেছে, দেরাদুনের বাসিন্দা প্রবীণ মিত্তাল স্ত্রী, সন্তান ও বৃদ্ধ বাবা-মাকে নিয়ে পঞ্চকুলায় বাঘেশ্বর ধামের একটি আধ্যাত্মিক অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন। অনুষ্ঠান শেষে দেরাদুনে ফেরার পথে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এক স্থানীয় ব্যক্তি গাড়ির অস্বাভাবিক অবস্থান ও দুর্গন্ধ দেখে সন্দেহ হলে যানটির কাছে গিয়ে প্রবীণের সঙ্গে কথা বলেন। পরবর্তীতে গাড়ির ভেতরে উঁকি দিয়ে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন—সবাই অচেতন অবস্থায় পড়ে ছিল এবং দুর্গন্ধ ছড়াচ্ছিল। এরপর দ্রুত পুলিশে খবর দেওয়া হয়।

ঘটনাস্থলে পৌঁছান পঞ্চকুলার ডেপুটি কমিশনার অব পুলিশ হিমাদ্রি কৌশিক ও আইনশৃঙ্খলা বিভাগের ডেপুটি কমিশনার অমিত দাহিয়া। পুলিশ জানিয়েছে, গাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে, তবে সেটির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

পুলিশের প্রাথমিক তদন্ত বলছে, প্রবীণ মিত্তাল দেরাদুনে ট্যুর অ্যান্ড ট্রাভেলস ব্যবসা করতেন, যেখানে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, বিপুল ঋণের চাপই এই গণআত্মহত্যার প্রধান কারণ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন