Logo
Logo
×

আন্তর্জাতিক

সৌদিতে ৬০০ স্থানে মদ বিক্রির পরিকল্পনা, অস্বীকার করল দেশটি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৫, ১০:০৮ এএম

সৌদিতে ৬০০ স্থানে মদ বিক্রির পরিকল্পনা, অস্বীকার করল দেশটি

ছবি : সংগৃহীত

সৌদি আরব মদের ওপর থাকা ৭৩ বছরের নিষেধাজ্ঞা তুলে দিয়ে আগামী বছর থেকে ৬০০ স্থানে মদ বিক্রির পরিকল্পনা করছে বলে জানা গেছে। তবে দেশটির এক কর্মকর্তা এ তথ্য অস্বীকার করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ২০৩৪ বিশ্বকাপ উপলক্ষে ফুটবলপ্রেমীদের কথা মাথায় রেখে ফাইভ স্টার হোটেল, টুরিস্ট স্পটসহ অন্তত ৬০০টি জায়গায় ২০২৬ সাল থেকে মদ বিক্রির লাইসেন্স দিতে যাচ্ছে সৌদির সরকার। 

এমন খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। কারণ সৌদি হলো ইসলামের জন্মস্থান। যেখানে মদ কঠোরভাবে নিষিদ্ধ। আবার সৌদির বাদশাহ ইসলামের দুই পবিত্র স্থান মসজিদে নববী ও কাবা শরীফের অভিভাবক।

এদিকে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সৌদির পর্যটন খাতকে সমৃদ্ধ করার জন্য বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন। গত বছর দেশটির কূটনীতি পাড়াতে মদের দোকান খোলা হয়। যেখানে অমুসলিম দেশগুলোর কূটনীতিকরা চাইলে মদ কিনতে পারেন।

আরএস/

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন