Logo
Logo
×

আন্তর্জাতিক

সৌদি আরবে ১০ হজযাত্রীর মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৫, ০২:৩৯ পিএম

সৌদি আরবে ১০ হজযাত্রীর মৃত্যু

ছবি সংগৃহিত

সৌদি আরবে হজ করতে গিয়ে ২৬ মে পর্যন্ত দশ হাজীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

এর মধ্যে নয়জন পুরুষ ও একজন নারী রয়েছেন। এ বছর বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৬২ হাজার ৮৮৩ জন হজ যাত্রী  সৌদিতে  পৌঁছেছেন। হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে তথ্য জানানো হয়েছে সোমবার।

উল্লেখ্য, ১৬৩ ফ্লাইটে ৬২ হাজার ৮৮৩ হজ যাত্রী সৌদি পৌঁছেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮৫টি ফ্লাইটে গেছেন ৩২ হাজার ৩৪৭ জন।

ছাড়া সৌদি এয়ারলাইন্সের ৫৭টি ফ্লাইটে ২১ হাজা ৯০৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২১টি ফ্লাইটে গেছেন হাজার ৬২৮ জন।

গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে এ বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ৩১ মে।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার একশত জন হজযাত্রী সৌদি যাবেন। এর মধ্যে হাজার ২০০ জন সরকারি মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন।

১০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে, শেষ হবে ১০ জুলাই।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন