Logo
Logo
×

আন্তর্জাতিক

হামলা হলেই জবাব দিতে পুরোপুরি প্রস্তুত ইরানের সেনাবাহিনী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম

হামলা হলেই জবাব দিতে পুরোপুরি প্রস্তুত ইরানের সেনাবাহিনী

যেকোনো দিক থেকে হামলা চালানো হলে তার জবাব দিতে ইরানের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি। শত্রুপক্ষের যেকোনো ‘ভুল পদক্ষেপ’ মোকাবিলায় ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ প্রস্তুতির অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন তিনি। 

শনিবার (২৮ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে কুয়েতে দুই ইতালীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় ব্যবহৃত ড্রোনটি ইরানে তৈরি বলে দেশটির তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি। তবে ইরান তাদের ভূখণ্ড থেকে ওই ড্রোন উৎক্ষেপণের অভিযোগ অস্বীকার করেছে। একই সঙ্গে ঘটনা তদন্তে ইতালি ও কুয়েতের সঙ্গে যৌথ তদন্ত কমিশনে অংশ নেয়ার প্রস্তাব দিয়েছে তেহরান।

অন্যদিকে, ওমানের খাসাব বন্দরের কাছে এবং হরমুজ প্রণালির পূর্ব অংশে নৌমাইনে আঘাত লেগে দুটি তেলবাহী জাহাজে আগুন ধরে বিস্ফোরণ ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

এ ছাড়া ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করায় ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজ অচল করে দেওয়ার কথা জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। তাদের দাবি, বৃহস্পতিবার জাহাজটির নাবিকেরা অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার মধ্যে ইরানের এই সতর্কবার্তা এবং সমুদ্রপথে একের পর এক সংঘাতের ঘটনা নতুন করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন