Logo
Logo
×

আন্তর্জাতিক

মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গা শরণার্থী পুনর্বাসনের ঘোষণা ‘ভিত্তিহীন’: তুরস্ক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৭ এএম

মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গা শরণার্থী পুনর্বাসনের ঘোষণা ‘ভিত্তিহীন’: তুরস্ক

মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে তুরস্কে পুনর্বাসন করা হবে—এমন ঘোষণা নাকচ করে দিয়েছে আঙ্কারা। আজ শনিবার বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

শুক্রবার কুয়ালালামপুর জানিয়েছিল, একটি কাঠামোবদ্ধ দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে শরণার্থীদের তুরস্কে পুনর্বাসন করা হবে।

তবে পরে কোনো ব্যাখ্যা ছাড়াই মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদির ফেসবুক পেজ থেকে ঘোষণাটি সরিয়ে নেওয়া হয়। এ বিষয়ে মন্তব্যের জন্য তার দপ্তরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের অপতথ্য প্রতিরোধ বিভাগ এক্সে এক পোস্টে জানিয়েছে,  মালয়েশিয়ার ওই ঘোষণা ‘ভিত্তিহীন’। একইসঙ্গে তারা জনসাধারণকে এ ধরনের মিথ্যা তথ্যে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে।

গত বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত এক রায়ে বলেন, ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী মুসলিম রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছিল।

পরদিন বিবৃতিতে আহমদ জাহিদ বলেন, মালয়েশিয়ায় রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি আরও ‘সমন্বিত, কার্যকর ও মানবিক উপায়ে’ মোকাবিলা করার জন্য সরকারের যে প্রচেষ্টা রয়েছে, ওই উদ্যোগ তারই অংশ।

মিয়ানমারের শরণার্থীদের অবস্থানের কারণে মালয়েশিয়ার হতাশা ক্রমেই বাড়ছে। দেশটির দাবি, তাদের আশ্রয় দেওয়া এখন আর্থিক বোঝা ও নিরাপত্তার জন্য ঝুঁকিতে পরিণত হয়েছে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শেষে মালয়েশিয়ায় মিয়ানমারের নিবন্ধিত শরণার্থী ছিল প্রায় ১ লাখ ৯৩ হাজার। এর মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা।

গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত মালয়েশিয়া মিয়ানমারের প্রায় ১০ হাজার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন