Logo
Logo
×

আন্তর্জাতিক

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

ইরানের বিরুদ্ধে অবস্থান নেওয়া যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য বলে মন্তব্য করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারচি।

রোববার (৮ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম মেহর নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আবুল ফজল শেখারচি বলেন, ট্রাম্প প্রশাসন ও তার মিত্রদের রাজনৈতিক ও নির্বাচনী বিপর্যয় কেবল অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের প্রতিফলন নয়। বরং এর মধ্য দিয়ে আরও বড় একটি বাস্তবতা স্পষ্ট হয়েছে। তা হলো, ইরানের মনোবল ভেঙে দিতে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা।

তিনি বলেন, আগ্রাসন, গুপ্তহত্যা ও সর্বোচ্চ চাপ প্রয়োগের মার্কিন নীতি এবং সামরিক কৌশল ইরানের প্রতিরোধক্ষমতা এবং দেশটির নেতৃত্ব, জনগণ ও সশস্ত্র বাহিনীর অটল সংকল্পের কাছে ব্যর্থ হয়েছে।

শেখারচি আরও বলেন, দৃঢ়, অবিচল ও লৌহকঠিন মনোবলের অধিকারী ইরানের বিরুদ্ধে যে শক্তিই অবস্থান নেবে, বিশ্বজনমতের চোখে তার পরিণতি হবে পতন ও বিচ্ছিন্নতা।

তিনি বলেন, ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের শত্রুতা, বিশ্বজুড়ে বিশেষ করে পশ্চিম এশিয়ায় দেশটির বারবার পরাজয়, সামরিক মর্যাদা ক্ষুণ্ন হওয়া এবং হুমকি বাস্তবায়নে ব্যর্থতা হোয়াইট হাউসের ক্ষমতার ভিত নড়িয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, ‘ট্রাম্প এবং তার বেপরোয়া, কট্টরপন্থি ও সন্ত্রাসী মানসিকতার মিত্ররা একটি গর্বিত প্রাচীন জাতিকে ধ্বংস করতে নেমেছিল। কিন্তু পরিস্থিতি উল্টে গেছে। বরং তারা নিজেরাই কৌশলগত ক্ষয়, গভীর অভ্যন্তরীণ সংকট এবং ইরানের সশস্ত্র বাহিনী ও প্রতিরোধ ফ্রন্টের কাছে পরাজয়ের শিকার হয়েছে।’

শেখারচি বলেন, ইরানের বিপুল শক্তি ও অটল সংকল্পের মুখোমুখি হওয়া যেকোনো শক্তিকে শেষ পর্যন্ত পতনের মুখে পড়তে হবে এবং বিশ্ববাসীর চোখে বিশ্বাসযোগ্যতা হারাতে হবে।

সশস্ত্র বাহিনীর এই মুখপাত্র আরও বলেন, এই কৌশলগত পরাজয় প্রমাণ করে, বিশ্বশক্তির ভারসাম্য সব সময় আধিপত্যবাদী শক্তিগুলোর অনুকূলে থাকে না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন