Logo
Logo
×

আন্তর্জাতিক

৪৪০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনি বাহিনীর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ এএম

৪৪০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনি বাহিনীর

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে ৪৪০ জন যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি করেছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী। একই সঙ্গে অভিযানে হুথিদের ১৩২টি সামরিক যান, সাঁজোয়া ইউনিট ও ভারী অস্ত্র ধ্বংস কিংবা অকেজো করা হয়েছে বলে জানিয়েছে তারা। 

দেশটির সরকারি সংবাদ সংস্থা সাবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামের চলমান অভিযানে এ পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০টি হামলা চালিয়েছে সরকারি বাহিনী।দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি এসব তথ্য জানিয়েছেন। 

তার দাবি, অভিযানে হুথিদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি তাদের সামরিক সক্ষমতা দুর্বল করতে বেশ কিছু যানবাহন, সাঁজোয়া ইউনিট ও ভারী অস্ত্র ধ্বংস বা অকার্যকর করা হয়েছে।

গত ৫ অক্টোবর রাজধানী সানা ও হুথিদের নিয়ন্ত্রণে থাকা অন্যান্য এলাকা পুনরুদ্ধারের লক্ষ্যে এ সামরিক অভিযান শুরু করে সরকারি বাহিনী।

তবে অভিযান শুরুর এক মাস পেরিয়ে গেলেও বড় ধরনের অগ্রগতির পরিবর্তে সংঘাত এখন দীর্ঘস্থায়ী ক্ষয়ক্ষতির লড়াইয়ে রূপ নিয়েছে। দুই পক্ষের মধ্যে চলছে পালটাপালটি হামলা ও সামরিক অবস্থান ধরে রাখার চেষ্টা।

তথ্যসূত্র: আল জাজিরা

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন