Logo
Logo
×

আন্তর্জাতিক

মদিনার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৫:২২ পিএম

মদিনার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের দাবি, ক্ষেপণাস্ত্রটি পবিত্র মদিনা অঞ্চলের দিকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানান সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি।

তিনি বলেন, জোটের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে। ক্ষেপণাস্ত্রটির লক্ষ্য ছিল মদিনা অঞ্চল।

এর আগে সৌদি আরবের মদিনা প্রদেশের লোহিত সাগর উপকূলবর্তী ইয়ানবু গভর্নরেট এলাকায় অল্প সময়ের জন্য সতর্কতা জারি করে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।

তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে হুথিদের হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যে মদিনামুখী ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবিকে নতুন একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আল জাজিরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন