Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১০:১৭ এএম

ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে রোববার কোনো সামরিক অভিযান চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপাতত তেহরানে হামলা না চালানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। 

রোববার মিশিগানে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানে হামলা চালানো হবে কিনা, সে বিষয়ে তিনি সরাসরি উত্তর দিতে চান কিনা, তা নিয়ে প্রশ্ন থাকলেও তার উত্তর হলো—না, কোনো হামলা হবে না।

এর আগে রোববার দিনের প্রথম ভাগে ইরানকে লক্ষ্য করে আলটিমেটাম দেন ট্রাম্প। ওই বক্তব্যে একই দিনে দেশটিতে হামলার সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যায়। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সঙ্গে চুক্তি করা হবে, নাকি দেশটিকে পুরোপুরি নির্মূল করা হবে—এটাই এখন একমাত্র প্রশ্ন।

এদিকে পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবিও করেন ট্রাম্প। তার ভাষ্য, হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এবং ইরান সেখান থেকে কিছুই পাচ্ছে না।

এর আগে শনিবার (২৪ অক্টোবর) ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানো হতে পারে, অথবা দেশটির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে পারে ওয়াশিংটন। তবে তেহরান সম্ভাব্য কোনো প্রতিশ্রুতি রক্ষা করবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইলের সঙ্গে যৌথভাবে ইরানে বড় ধরনের সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। পরে গত জুনে দুই দেশের মধ্যে স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতি কার্যকর হলেও তা শেষ পর্যন্ত টেকেনি। এরই মধ্যে নভেম্বরের শুরুতে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা না চালানোর ঘোষণা দিলেন ট্রাম্প।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন