Logo
Logo
×

আন্তর্জাতিক

সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা, আহত দুই বাংলাদেশি

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পিএম

সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা, আহত দুই বাংলাদেশি

সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং একটি তেল স্থাপনায় পৃথক হামলায় অন্তত চারজন নিহত ও আরও ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) জানায়, বুধবার সন্ধ্যায় দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত হামলায় দুইজন নিহত এবং আটজন আহত হন।

আহতদের মধ্যে একজন সৌদি নাগরিক, দুজন ভারতীয়, দুজন ইয়েমেনি, দুজন বাংলাদেশি এবং একজন নেপালের নাগরিক রয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ অক্টোবর রাত আনুমানিক ৯টার দিকে বিমানবন্দরকে লক্ষ্য করে হওয়া হামলায় আহত দুই বাংলাদেশি বর্তমানে দাম্মামের সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিরা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন বলে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের পর সৃষ্ট তীব্র তাপ ও ধোঁয়ার কারণে তারা জ্ঞান হারিয়েছিলেন। তবে তাদের শরীরে গুরুতর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং বর্তমানে তারা সুস্থ আছেন।

আহত দুই বাংলাদেশির একজন কুমিল্লার রামচন্দ্রপুর ইউনিয়নের সজল চন্দ্র দাস এবং অন্যজন নোয়াখালীর সদর উপজেলার মোহাম্মদ আবদুর রহিম।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ইয়েমেনের হুথি বাহিনী এবং সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের মধ্যকার সংঘাত তীব্র হওয়ার পর থেকে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিমানবন্দরে হামলার সংখ্যা বেড়েছে। অক্টোবর মাসের শুরু থেকে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

সূত্র: আজেল নিউজ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন