Logo
Logo
×

আন্তর্জাতিক

জাতিসংঘের মহাসচিব নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:৩১ পিএম

জাতিসংঘের মহাসচিব নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের দৌড়ে প্রার্থী ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী এবং জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নে আমিরাতের দূত হিসেবে দায়িত্ব পালন করা লানা নুসেইবেহকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছে আবুধাবি।

মূলত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ছয় দফা ভোটাভুটির পরও পাঁচ স্থায়ী সদস্যের কাছে গ্রহণযোগ্য প্রার্থী পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে মহাসচিব পদে নুসেইবেহর প্রার্থিতাকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে প্রার্থিতা ঘোষণা করেছেন আরব আমিরাতের লানা নুসেইবেহ। বুধবার (২১ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে তাকে মনোনয়ন দেয়ার পর তিনি এ ঘোষণা দেন।

এক বিবৃতিতে নুসেইবেহ বলেন, ‘আমার পেশাগত জীবনের বড় একটি অংশ কেটেছে জাতিসংঘের ভেতরে ও এর কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে কাজ করে। অটল ও দৃঢ়প্রতিজ্ঞ কূটনীতি কী অর্জন করত পারে, তা আমি সরাসরি দেখেছি।’

তিনি আরও বলেন, ‘তবে কূটনীতি প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে তার পরিণতি কী হয় তাও আমি দেখেছি। আমরা যা দেয়ার প্রতিশ্রুতি দিই আর বাস্তবে যা দিতে পারি, তার মধ্যে ব্যবধান বাড়লে আস্থা কমে যায়। একই সঙ্গে কমে যায় আমাদের কার্যকর পদক্ষেপ নেয়ার সক্ষমতাও।’

এদিকে নির্বাচনের দিকে মনোযোগ দিতে সংযুক্ত আরব আমিরাত সরকারের নিজ পদ থেকে সাময়িক ছুটি নিয়েছেন নুসেইবেহ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন