Logo
Logo
×

আন্তর্জাতিক

রিয়াদের বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ, বহু মানুষ আহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১০:২০ পিএম

রিয়াদের বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ, বহু মানুষ আহত

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। বিস্ফোরণের পর দ্রুত বিমানবন্দরের বিভিন্ন অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেয়া হয়েছে। দুজন প্রত্যক্ষদর্শী ও বিষয়টি সম্পর্কে অবহিত আরও দুজনের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।

প্রত্যক্ষদর্শীদের একজন জানান, শনিবার (১০ অক্টোবর) একটি বিস্ফোরণের পর পরপরই বিমানবন্দরের ভেতরে বেশ কজনকে মাটিতে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেছেন তিনি। এ সময় এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স দ্রুত বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।

এ ঘটনায় মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে সৌদি সরকারের মিডিয়া অফিস এবং সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সৌদি আরবের ওপর ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধির মধ্যেই শনিবার এই ঘটনা ঘটল। চলতি সপ্তাহে বিমানবন্দরটিতে ইতোমধ্যে দুবার হামলা হয়েছে। এসব হামলায় চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এতে অন্তত একটি বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, হামলার পর রিয়াদগামী সব ফ্লাইট হয় অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে অথবা বাতিল করা হয়েছে। এ সময় কেবল একটি হেলিকপ্টারকে বিমানবন্দরের ওপর চক্কর দিতে দেখা যায়।

বিমানবন্দরের পক্ষ থেকে যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সরাসরি নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের বর্তমান অবস্থা জেনে নেয়ার তাগিদ দেওয়া হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন