Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ

Icon

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১০:৩৩ এএম

ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ

ধ্রুব রাঠি। ছবি: সংগৃহীত

দিল্লিতে প্রস্তাবিত প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে ভারতের গুরুগ্রাম পুলিশ। পুলিশের নির্দেশ মানতে অস্বীকার করার পর তাকে আটক করা হয়েছে বলে হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে নির্ধারিত প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেয়ার আগে গুরুগ্রামের সেক্টর ৫৬-এর কেন্দ্রীয় বিহার আবাসন সমিতিতে ধ্রুব রাঠির বাসভবনে পৌঁছায় পুলিশের একাধিক দল।

গুরুগ্রাম পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এর আগে জানিয়েছিলেন, ধ্রুব রাঠিকে দিল্লিতে গিয়ে প্রতিবাদে অংশ না নেয়ার জন্য অনুরোধ করা হচ্ছিল। ওই কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘তিনি যদি নির্দেশ অমান্য করেন এবং দিল্লির উদ্দেশে রওনা দেয়ার চেষ্টা করেন, তাহলে তাকে আটক করা হবে।’

এরপর পুলিশের নির্দেশ অমান্য করার অভিযোগে ধ্রুব রাঠিকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন