Logo
Logo
×

আন্তর্জাতিক

হরমুজ নিয়ে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম

হরমুজ নিয়ে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করা এবং মধ্যপ্রাচ্যে সংঘাতের ইতি টানতে ইরানের দেয়া একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজেই সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। খবর রয়টার্সের।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে সাতদিনের মধ্যে হরমুজ প্রণালিতে নৌ-চলাচল স্বাভাবিক করতে একটি প্রস্তাব পেশ করে ইরান। দেশটি জানায়, কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন প্রশাসনের কাছে এই প্রস্তাব পৌঁছে দেয়া হয়েছে।

তবে আজ হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করছি। ... আমি তাদের চুক্তি বাতিল করেছি। তারা শোচনীয়ভাবে হেরে যাচ্ছে বলেই অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দেয়ার জন্য একটি চুক্তি করতে চায়। আমরা অভূতপূর্বভাবে জয়ী হচ্ছি।’

তিনি আরও বলেন, ‘তারা চুক্তি করতে চায় এবং আমি মনে করি তা ঠিক আছে, চুক্তি করতে আমারও ভালো লাগে। তারা যা চাইছে তা হলো অবিলম্বে হরমুজ প্রণালি চালু করা ... কারণ তাদের কোনও অর্থ আসছে না। তারা তো তাদের অর্থ রমুজ প্রণালি থেকেই পেয়ে থাকে।’

তবে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করার পেছনে সুনির্দিষ্টভাবে কোনও কারণ উল্লেখ করেননি ট্রাম্প।

হরমুজ প্রণালিতে তেহরান যাতে অবরোধ প্রত্যাহার করে, সেজন্য তাদের ওপর চাপ সৃষ্টি করতে ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই প্রণালি ঘিরে উত্তেজনায় জাহাজ চলাচল আশঙ্কাজনক হারে কমে গেলেও ট্রাম্প আবারও জোর দিয়ে দাবি করেছেন, কৌশলগত এই জলপথটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন