Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে ২ ইসরায়েলি সেনা নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম

গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে ২ ইসরায়েলি সেনা নিহত

গাজার উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটির ভেতরে ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) এ তথ্য জানিয়েছে। খবর জেরুজালেম পোস্টের।

নিহত দুজনই রিজার্ভ সেনা এবং আইডিএফের ১৬তম ব্রিগেডের সদস্য ছিলেন। তাদের প্রথমে আশকেলনের বারজিলাই মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন বলে ৯৯তম ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল এলাদ তজুরি জানিয়েছেন।

নিহতরা হলেন ২৪ বছর বয়সী মেজর (রিজার্ভ) নাদাভ কালি এবং ২৩ বছর বয়সী মেজর (রিজার্ভ) অফেক মোয়ালেম। কালি হার হালুতজ এলাকার এবং মোয়ালেম জেরুজালেমের বাসিন্দা ছিলেন।

তজুরি জানান, দুই সেনা একটি ড্রোন পরিচালনা করছিলেন। প্রথম অভিযান তারা সফলভাবে সম্পন্ন করেন। তবে দ্বিতীয় অভিযানের সময় ড্রোনটি উত্তর গাজার তাদের সামরিক ঘাঁটির ভেতরে বিধ্বস্ত হয়।

ড্রোনটি বিধ্বস্ত হওয়ার পর সেটি পরীক্ষা করতে ঘটনাস্থলের কাছে যান দুই সেনা। এ সময় ড্রোনটি বিস্ফোরিত হলে তারা গুরুতর আহত হন এবং পরে মারা যান। এ ঘটনায় অন্য কোনো সেনা আহত হননি বলে জানিয়েছে আইডিএফ।

তজুরি নিহত দুই সেনাকে ‘চমৎকার সৈনিক’ হিসেবে উল্লেখ করেন। তাদের একজন সার্জেন্ট এবং অন্যজন স্কোয়াড কমান্ডার ছিলেন বলেও জানান তিনি। গত ১০ সেপ্টেম্বর থেকে ১৬তম ব্রিগেড উত্তর গাজার ওই এলাকায় অভিযান পরিচালনা করছিল।

ঘটনার পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, ইসরায়েলের মানুষ যখন ছুটির প্রস্তুতি নিচ্ছে, তখন দুটি পরিবার সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।

ড্রোনটি কীভাবে বিস্ফোরিত হলো এবং এটি বিধ্বস্ত হওয়ার পেছনে হামাসের কোনো ভূমিকা ছিল কি না, তা তদন্ত করছে আইডিএফ। সামরিক বাহিনী খতিয়ে দেখছে, হামাস বৈদ্যুতিন তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ব্যবহার করে ড্রোনটি নামিয়ে দিয়েছিল কি না।

তবে আইডিএফের বর্তমান ধারণা, এ ধরনের কৌশল পরিচালনার মতো কার্যকর সক্ষমতা হামাসের নেই। একই সঙ্গে দুই সেনা ড্রোনটির কাছে যাওয়ার সময় কীভাবে বিস্ফোরকটি বিস্ফোরিত হলো, সেটিও তদন্ত করা হচ্ছে।

ড্রোনটি আত্মঘাতী ড্রোন ছিল, নাকি বিস্ফোরক বহন করে তা নিক্ষেপের জন্য ব্যবহৃত ড্রোন ছিল, সে বিষয়ে আইডিএফ বিস্তারিত জানায়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব যুদ্ধক্ষেত্রে হামলা ও বিস্ফোরক নিক্ষেপে ব্যবহৃত ড্রোনের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

সূত্র: জেরুজালেম পোস্ট

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন