Logo
Logo
×

আন্তর্জাতিক

শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম

শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে গত জুন মাসে করা চুক্তির প্রতিশ্রুতি পূরণ এবং তেহরানের শর্ত মেনে না নেয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না বলে জানিয়েছে ইরান। দেশটির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের শর্তগুলো মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে জানানো হয়েছে।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, রোববার (২০ সেপ্টেম্বর) দেশটির পার্লামেন্টে স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই ঘোষণা দেন বলে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে। তিনি বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান তার শর্তগুলো ‘স্পষ্টভাবে প্রতিপক্ষের কাছে জানিয়ে দিয়েছে’।

তিনি বলেন, ‘প্রতারণা ও একতরফাভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার পথ যে বন্ধ, তা শত্রু ভালোভাবেই জানে। এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত, ইরানি জনগণের বৈধ অধিকার স্বীকৃতি না পাওয়া পর্যন্ত এবং যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত আগের মতো আলোচনায় ফেরার বা হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার কোনো সুযোগ থাকবে না।’

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে যায়।

এর জবাবে ইরান ওই অঞ্চলের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা রয়েছে, সেসব দেশে হামলা চালায়। এরপর বিশ্বের তেল ও গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিও বন্ধ করে দেয় ইরান।

এরপর গত জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি চুক্তি হয়েছিল। এতে সামরিক অভিযান বন্ধ এবং হরমুজ প্রণালি দিয়ে আবার জাহাজ চলাচলের ব্যবস্থা করার কথা ছিল।

তবে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে দুই পক্ষের মতবিরোধের জেরে পরে সেই চুক্তি ভেঙে যায়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন