Logo
Logo
×

আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনে গৃহীত ‘নয়াদিল্লি ঘোষণা’

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পিএম

ব্রিকস সম্মেলনে গৃহীত ‘নয়াদিল্লি ঘোষণা’

ভারতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে নয়াদিল্লি ঘোষণা। এতে কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ না করে বিশ্বের সব ধরনের আগ্রাসনের নিন্দা জানানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বিরোধ ও সংঘাত নিরসনে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন জোটের নেতারা।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সম্মেলনের সভাপতি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে যৌথ ঘোষণাটি প্রকাশ করেন। ঘোষণায় বলা হয়, আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক উপায়ে বিরোধ মীমাংসা করতে হবে। একতরফা সামরিক পদক্ষেপেরও বিরোধিতা করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে ঘোষণার ভাষা চূড়ান্ত করতে সদস্য দেশগুলোর মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছিল। বিশেষ করে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের অবস্থান ভিন্ন হওয়ায় অনিশ্চয়তা তৈরি হয়। তবে ধারাবাহিক আলোচনার পর অভিন্ন ভাষায় সম্মত হয় দুই দেশ।

ঘোষণায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ বৈশ্বিক বহুপক্ষীয় প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। বিশ্বব্যাংক, আইএমএফ ও ডব্লিউটিওতে উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিত্ব বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। চীন ও রাশিয়া পরিষদে ব্রাজিল ও ভারতের বড় ভূমিকা পালনের আকাঙ্ক্ষার প্রতি সমর্থন জানিয়েছে।

যেকোনো ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা জানিয়ে সদস্য দেশগুলো সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে। এছাড়া জ্বালানি সরবরাহের নিরাপত্তা, আন্তর্জাতিক সমুদ্রপথে বাণিজ্য নির্বিঘ্ন রাখা এবং নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও ঘোষণায় গুরুত্ব পেয়েছে।

এবারের সম্মেলনে অংশ নেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এবং সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন