ইরানে বিয়ের আসরে মার্কিন হামলা, নিহত ৪
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পিএম
ইরানের সিরিক কাউন্টিতে একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত চারজন নিহত এবং ৬৭ জন আহত হয়েছেন। ইরানি সংবাদমাধ্যম এ ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে জানিয়েছে, নিরপরাধ মানুষের ওপর হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাধারণ মানুষ ও শিশুদের হত্যার অভিযোগ তুলেছেন।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিম হকিন্স দাবি করেছেন, যুক্তরাষ্ট্র কখনোই সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালায় না এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে হোয়াইট হাউসে দাঁড়িয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযানের প্রশংসা করে বলেছেন, মার্কিন বাহিনী ইরানকে শক্ত আঘাত করেছে এবং প্রয়োজনে আবারও হামলা চালাতে প্রস্তুত। তিনি আরও জানান, মার্কিন সেনারা হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে নিয়েছে এবং ইরানের রাডার ও মাইন বসানোর ক্ষমতা ধ্বংস করেছে।
একদিকে ওয়াশিংটনের কড়া হুমকি, অন্যদিকে বিয়ের আসরে রক্তাক্ত লাশ—সব মিলিয়ে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও ভয়াবহ রূপ নিয়েছে।



