Logo
Logo
×

আন্তর্জাতিক

আরব আমিরাতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা ইরানের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০২:২৮ পিএম

আরব আমিরাতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা ইরানের

ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ড্রোন হামলা চালিয়েছে ইরান। 

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, সোমবার (৩১ আগস্ট) আল মিনহাদ বিমানঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন নিক্ষেপ করে এই হামলা চালানো হয়। তবে ইরানের এই দাবি নাকচ করে আমিরাত দাবি করেছে, বিমানঘাঁটিতে হামলার খবর ‘মিথ্যা’।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, সোমবার ভোরে আরব আমিরাতের আল মিনহাদ বিমানঘাঁটি লক্ষ্য করে বহু সংখ্যক ড্রোন নিক্ষেপ করা হয় বলে ইরানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে। সেনাবাহিনী বলেছে, হামলার লক্ষ্য ছিল ঘাঁটিতে থাকা মার্কিন সেনা ও হেলিকপ্টারগুলোর অবস্থান।

ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্য ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের বিমানবাহিনী জানিয়েছে, তাদের পানিসীমার ওপর দিয়ে ইরান থেকে আসা ড্রোনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তবে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে কি না বা সেটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পেরেছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যেকোনও সম্ভাব্য হুমকি মোকাবিলায় দেশটির সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। পাশাপাশি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে দেশটির আকাশসীমা পর্যবেক্ষণ ও সুরক্ষা দিচ্ছে।

অন্যদিকে আল মিনহাদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ইরানের দাবি ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন নাকচ করেছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর ‘মিথ্যা’।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন