Logo
Logo
×

আন্তর্জাতিক

ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেয়ার হুমকি ট্রাম্পের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৭:২১ পিএম

ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেয়ার হুমকি ট্রাম্পের

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ ওমান যদি বাধা হয়ে দাঁড়ায়, তবে দেশটিকে ‘বোমা মেরে গুঁড়িয়ে দেয়ার’ হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর ব্লুমবার্গ নিউজের।

সোমবার (১৭ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই কঠোর হুঁশিয়ারি দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার দিনই তার এই মন্তব্য সামনে এসেছে।

সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্টভাবে বলেন, ‘ওমান যদি আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায়, তবে আমরা তাদের ওপর এমনভাবে বোমা ফেলব যে তারা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।’

সম্প্রতি হরমুজ প্রণালি দিয়ে পণ্য ও জ্বালানিবাহী জাহাজ চলাচলের সাময়িক ব্যবস্থাপনা নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে ওমানের কর্মকর্তাদের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান। ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা এবং দেশটির শাসনব্যবস্থায় পরিবর্তন আনার লক্ষ্যে যুদ্ধ শুরু করলেও এখন হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের জন্য ‘গলার কাঁটা’ হয়ে গেছে।

গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পরপরই এই প্রণালি বন্ধ করে দেয় ইরান। এতে বিশ্বের এক পঞ্চমাংশ জ্বালানি পরিবহনে ব্যাঘাত ঘটে। তাই ইরান যুদ্ধে নিজেদের ‘মূল লক্ষ্য’ ছেড়ে এখন জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করতে হরমুজ খুলতে মরিয়া যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং লাগাতার আগ্রাসী আচরণের কারণে এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রণালিটি নিয়ে আলোচনায় রাজি নয় ইরান। তারা বরং ওমানের সঙ্গে আলোচনা করে হরমুজ দিয়ে জাহাজ চলাচলের একটি নতুন কাঠামো দাঁড় করাতে চায়।

ইরান ও ওমান হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে অনেকটা ‘সাইডলাইন’ করে দেয়াতেই ট্রাম্পের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ কি না, সে প্রশ্ন রাখছেন বিশ্লেষকরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন