Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলে পৌঁছেছেন ট্রাম্পের দূত জ্যারেড কুশনার, হামাসের সঙ্গে আলোচনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৪:৪৬ পিএম

ইসরাইলে পৌঁছেছেন ট্রাম্পের দূত জ্যারেড কুশনার, হামাসের সঙ্গে আলোচনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত ও জামাতা জ্যারেড কুশনার ইসরাইলে পৌঁছেছেন। সোমবার তিনি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন।

এর আগে কুশনার হামাসের নতুন নেতা খলিল আল-হাইয়ার নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে মিশরে বৈঠক করেন। সেখানে যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। হামাস পরে এক বিবৃতিতে আন্তর্জাতিক মধ্যস্থতাকারী ও ট্রাম্পের নেতৃত্বে গঠিত ‘বোর্ড অব পিস’-কে ইসরাইলকে পরবর্তী পদক্ষেপের রোডম্যাপ অনুমোদনে বাধ্য করার আহ্বান জানায়।

গত মাসে বোর্ড অব পিস জানায়, গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্রীকরণের বিষয়ে একটি সমঝোতা হয়েছে। তবে গত সপ্তাহে ইসরাইল ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করে। ওই পরিকল্পনায় গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং নতুন বেসামরিক ফিলিস্তিনি প্রশাসনের অধীনে পুনর্গঠনের প্রস্তাব ছিল।

রোববার আটটি মুসলিম দেশ ইসরাইলের এই প্রত্যাখ্যানের নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে। এদিকে নেতানিয়াহু অক্টোবরে কঠিন নির্বাচনের মুখোমুখি হচ্ছেন। তার জোটের কয়েকজন মন্ত্রী গাজা বিষয়ে আরও কঠোর অবস্থান নেওয়ার পক্ষে রয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন