Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১, আহত ৮

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৪:৪৯ পিএম

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১, আহত ৮

গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। এ সময় আরও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আগের এক হামলায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর ঘোষিত যুদ্ধবিরতির পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ২৫৮ জন নিহত এবং ৪ হাজার ১৩৯ জন আহত হয়েছেন।

এদিকে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর এখন পর্যন্ত গাজায় অন্তত ৭৩ হাজার ৩৮৬ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজার ২৫০ জন আহত হয়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন। ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন