Logo
Logo
×

আন্তর্জাতিক

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় একই পরিবারের তিন নারীসহ চারজন নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১১:৩৩ এএম

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় একই পরিবারের তিন নারীসহ চারজন নিহত

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের রিও ডি জেনেইরোতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন পাইলট এবং একই পরিবারের তিনজন কলম্বিয়ান নারী। শনিবার (৮ আগস্ট) হেলিকপ্টারটি রিওর জনপ্রিয় পর্যটনকেন্দ্র তিজুকা ন্যাশনাল পার্কের ওপর দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে।

রিও ডি জেনেইরোর মেয়র এদুয়ার্দো কাভালিয়েরে দুর্ঘটনার পর শহরে হেলিকপ্টার পর্যটন ফ্লাইটের ওপর কঠোর নজরদারির আহ্বান জানান। তিনি নতুন নিরাপত্তাব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত এসব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখার কথাও উল্লেখ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ব্রাজিলের ন্যাশনাল সিভিল এভিয়েশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানান।

দুর্ঘটনাটি ঘটে তিজুকা ন্যাশনাল পার্কের ভিস্তা চিনেজা এলাকায়, যা শহরের অন্যতম জনপ্রিয় পর্যবেক্ষণ স্থান। এখান থেকে ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি ও উপকূলীয় এলাকার মনোরম দৃশ্য দেখা যায়।

রিওতে নিযুক্ত কলম্বিয়ার কনসাল জেনারেল দিয়ানা পায়েজ জানান, নিহত তিন নারী একই পরিবারের সদস্য। তারা একজনের জন্মদিন উদযাপন করতে রিওতে এসেছিলেন। পরিবারের মোট ছয়জন সদস্য দুই দলে ভাগ হয়ে হেলিকপ্টারে ওঠেন, কারণ হেলিকপ্টারটিতে একসঙ্গে তিনজনের বেশি যাত্রী নেওয়া সম্ভব ছিল না। দুর্ঘটনায় ওই মেয়েটির দাদি, খালা ও এক কাজিন প্রাণ হারান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন