Logo
Logo
×

আন্তর্জাতিক

মোদিকে নেতানিয়াহুর ফোন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১০:০৮ এএম

মোদিকে নেতানিয়াহুর ফোন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফোনে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) এক বিবৃতিতে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, মোদি নেতানিয়াহুর কাছ থেকে একটি ফোন কল পেয়েছিলেন এবং তারা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে মতবিনিময় করেছেন।

বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, নয়াদিল্লি আরও বলেছে, নেতারা ভারত ও ইসরায়েলের বিশেষ কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিক অগ্রগতি পর্যালোচনা করেছেন এবং দুই দেশের পারস্পরিক স্বার্থে বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।’

এ সময় যোগাযোগ চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মতও হন মোদি-নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সামরিক সংঘাতের পর হরমুজ প্রণালিকে ঘিরে সৃষ্ট উত্তেজনার মধ্যেই মিত্র এই দুই দেশের নেতারা ফোনকলে এ আলোচনা করেন।

এর আগে গত ১৮ জুন ওয়াশিংটন ও তেহরান একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছায় এবং চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে আলোচনা শুরু করে। তবে হরমুজ প্রণালিতে নিরাপত্তার নিশ্চয়তা ও নৌযান চলাচলের স্বাধীনতা নিয়ে মতপার্থক্যের কারণে পরে আলোচনা থমকে যায়।

গত মাসে যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে হামলা চালালে দুই দেশের উত্তেজনা আরও বেড়ে যায়। জবাবে তেহরান জর্ডান, বাহরাইন ও কুয়েতসহ কয়েকটি আরব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালায়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন