Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানে টানা একাদশ রাতেও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৯:৩২ এএম

ইরানে টানা একাদশ রাতেও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

টানা ১১তম রাতেও ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তাদের দাবি, এ হামলার উদ্দেশ্য ইরানের হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি তৈরির সক্ষমতা কমিয়ে দেওয়া। খবর আলজাজিরার।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়, হামলায় ইরানের সামরিক অপারেশন কেন্দ্র, নৌঘাঁটি, যুদ্ধবিমানের হ্যাঙ্গার, ড্রোন গুদাম এবং সামরিক রসদ সরবরাহের অবকাঠামো লক্ষ্য করা হয়েছে।

মার্কিন বাহিনীর দাবি, গত তিন মাসে ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী ৩০টির বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। এতে শত শত নাবিক ঝুঁকির মুখে পড়েছেন এবং আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে।

সেন্টকম জানায়, হরমুজ প্রণালি এখনো বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খোলা রয়েছে। তাদের তথ্য অনুযায়ী, মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত মার্কিন বাহিনী প্রায় ৯০০টি বাণিজ্যিক জাহাজ এবং ৪৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল নিরাপদে পারাপারে সহায়তা করেছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, চলমান সংঘাতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের যুদ্ধ ব্যয় প্রায় ৩৭.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের সন্দেহভাজন পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ খুব শিগগিরই হামলা চালানো হতে পারে।

এর জবাবে তেহরান হুঁশিয়ারি দিয়েছে, এমন হামলা হলে তারা মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত আরও বিস্তৃত করবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন