Logo
Logo
×

আন্তর্জাতিক

জর্ডানে নিহত ২ মার্কিন সেনার পরিচয় প্রকাশ করল যুক্তরাষ্ট্র

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৫:০৮ পিএম

জর্ডানে নিহত ২ মার্কিন সেনার পরিচয় প্রকাশ করল যুক্তরাষ্ট্র

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত দুই মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। সোমবার (২০ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, নিহত দুই সেনা হলেন- ২৫ বছর বয়সী টাইলার জেমস ফিহান এবং ১৯ বছর বয়সী ইসাবেলা গনজালেস। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনবিসি নিউজ।

পেন্টাগনের তথ্য অনুযায়ী, টাইলার জেমস ফিহান হাওয়াইয়ের বাসিন্দা ছিলেন এবং উত্তর ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিটে কর্মরত ছিলেন। অন্যদিকে টেক্সাসের বাসিন্দা ইসাবেলা গনজালেস জার্মানির আনসবাখে মোতায়েন একই ধরনের একটি ইউনিটে দায়িত্ব পালন করছিলেন।

প্রতিরক্ষা দপ্তর জানায়, গনজালেস শুক্রবার এবং ফিহান শনিবার নিহত হন। তবে তাদের মৃত্যুর সুনির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। পেন্টাগন জানিয়েছে, দুই সেনাই ২০১৪ সালে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের আইএসবিরোধী সামরিক অভিযান অপারেশন ইনহেরেন্ট রিজলভের অংশ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে তারা ইরানের বিরুদ্ধে পরিচালিত অপারেশন এপিক ফিউরির সদস্য ছিলেন না।

অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সাংবাদিকদের বলেন, ‘নিহত এই সাহসী দেশপ্রেমিকরা সেখানে দায়িত্ব পালন করছিলেন, যাতে ইরান কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে।’ এদিকে ইরাকে পৃথক একটি ঘটনায় আরও একজন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন। তবে ওই ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে রোববার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, জর্ডানে শুক্রবারের ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর নিখোঁজ এক মার্কিন সেনার সন্ধানে চালানো অভিযানে অজ্ঞাত পরিচয়ের মানবদেহের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে সেগুলো নিখোঁজ সেনার কিনা, তা নিশ্চিত করতে ফরেনসিক পরীক্ষা চলছে। সেন্টকমের তথ্যমতে, শুক্রবার জর্ডানে যুক্তরাষ্ট্র ও তার মিত্র বাহিনীর অবস্থানে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং আরও একজন নিখোঁজ হন।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন