Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে বড় হামলার হুমকি ট্রাম্পের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১২:১০ পিএম

ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে বড় হামলার হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান সমঝোতায় না এলে আগামী সপ্তাহে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে আরও বড় হামলা চালানো হবে।

মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে ইরানের জন্য পরিস্থিতি আরও কঠিন হবে। প্রথমে বিদ্যুৎকেন্দ্র, এরপর সেতুগুলো আমাদের হামলার লক্ষ্য হবে।

তিনি আরও বলেন, তারা আলোচনার টেবিলে না আসা পর্যন্ত আমরা তাদের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো ধ্বংস করতে থাকব।

এদিকে টানা চতুর্থ দিনের মতো যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে। একই সঙ্গে ইরানের বন্দরগুলোর ওপর আবারও নৌ অবরোধ আরোপ করেছে ওয়াশিংটন।

গত ১৭ জুন কার্যকর হওয়া দুই দেশের যুদ্ধবিরতিও এখন কার্যত ভেঙে পড়েছে। বর্তমানে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

হামলা কতদিন চলবে- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরান যতদিন পর্যন্ত এ পরিস্থিতির অবসান ঘটানোর সিদ্ধান্ত না নেবে, ততদিন হামলা চলবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন