Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে একই পরিবারের তিনজন নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৫:২৬ পিএম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে একই পরিবারের তিনজন নিহত

ইরানের হরমোজগান প্রদেশে যুক্তরাষ্ট্রের হামলায় সেনাবাহিনীর এক রেঞ্জার সদস্যের পরিবারের তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ফারস নিউজ এজেন্সি। মঙ্গলবার (১৪ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সেনা রেঞ্জার হাসানজাদেহ হামলার সময় বাইরে কাজ করছিলেন, তবে তার দুই ছেলে ও এক পুত্রবধূ নিহত হন।

এদিকে ইরানের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বান্দার আব্বাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরটিতে ইরানের নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে সোমবার রাতে (১৩ জুলাই) বন্দর আব্বাস ও কোনারাকের কাছে একাধিক বিস্ফোরণ ঘটে। যুক্তরাষ্ট্র নতুন করে অবরোধ আরোপের কয়েক ঘণ্টার মধ্যেই এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, লারাক দ্বীপের কাছে চারটি শক্তিশালী বিস্ফোরণ এবং কোনারাকের কাছে চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এলাকাটির আকাশে একটি মার্কিন যুদ্ধবিমানও দেখা গেছে বলে দাবি করা হয়েছে।

তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ বা উৎস সম্পর্কে ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন