Logo
Logo
×

আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বিশ্বকাপের আয়োজক দেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০২:৫৫ পিএম

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বিশ্বকাপের আয়োজক দেশ

বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকোতে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে ৬ মাত্রার এই কম্পনে পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকা কেঁপে ওঠে। তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর না মিললেও সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে ভূমিকম্পের বাড়তি তৎপরতার মধ্যে ঘটনাটি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) তথ্যটি নিশ্চিত করে জানায়, ভূমিকম্পটি এল প্রোগ্রেসো এলাকা থেকে ৭৫ কিলোমিটার (৪৬ দশমিক ৬ মাইল) দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল) গভীরে।

প্রাথমিকভাবে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এখন পর্যন্ত বড় ধরনের অবকাঠামোগত ক্ষতি বা প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের তৎপরতা বেড়েছে।

সম্প্রতি ভেনেজুয়েলায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পবিজ্ঞানের ভাষায় এ ধরনের কাছাকাছি সময়ে সংঘটিত সমমাত্রার দুটি কম্পনকে ‘ডাবলেট’ বলা হয়, যা ক্ষয়ক্ষতির ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ১৯ থেকে ২৬ জুনের মধ্যে বিশ্বজুড়ে ৪ দশমিক ৫ বা তার বেশি মাত্রার মোট ৯৩টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এটি বৈশ্বিক ভূকম্পন তৎপরতা বৃদ্ধির একটি ইঙ্গিত হতে পারে।

সূত্র : ফক্স ওয়েদার

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন