Logo
Logo
×

আন্তর্জাতিক

ভেনেজুয়েলার ভূমিকম্পে আর্জেন্টাইনসহ দুই ফুটবলারের পরিবার নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৯:১২ পিএম

ভেনেজুয়েলার ভূমিকম্পে আর্জেন্টাইনসহ দুই ফুটবলারের পরিবার নিহত

ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া শক্তিশালী ভূমিকম্পে আর্জেন্টিনাসহ দুই পেশাদার ফুটবলারের নিহত পরিবারের সদস্যদের পরিচয় প্রকাশ্যে এসেছে। এ দুর্যোগে এখন পর্যন্ত অন্তত এক হাজার ৭১৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

নিহতদের মধ্যে রয়েছেন আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেখোর স্ত্রী ও দুই সন্তান। লা গুয়াইরাভিত্তিক ক্লাব স্পোর্ট মারিতিমোর হয়ে খেলা ত্রেখো টানা তিন দিন উপকূলীয় শহরের ধ্বংসস্তূপে স্ত্রী ইয়ানিনা এবং দুই সন্তান অ্যারন ও আইনোয়াকে খুঁজেছেন। পরে উদ্ধারকর্মীরা তাদের মরদেহ উদ্ধার করেন।

ভূমিকম্পের সময় ত্রেখো রাজধানী কারাকাসে দলের অনুশীলনে ছিলেন। ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানার পর তিনি দ্রুত লা গুয়াইরায় ফিরে আসেন। তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওই এলাকায় ফিরে তিনি দেখেন, তাদের বাড়ির কিছুই আর অবশিষ্ট নেই।

আরেক স্থানীয় ফুটবলার হেক্টর বেলোও ব্যক্তিগত শোকের মুখোমুখি হয়েছেন। বাড়ি ধসে পড়ার সময় নিজের শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান তার স্ত্রী আন্দ্রেয়া। পরে উদ্ধারকারীরা শিশুকন্যা আলানাকে জীবিত উদ্ধার করেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি বর্তমানে তার খালার সঙ্গে স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন। ভূমিকম্পের সময় বেলো বাড়িতে ছিলেন না।

স্ত্রীর উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বেলো লিখেছেন, আমাদের মেয়ের জন্য তুমি নিজের জীবন দিয়ে দিয়েছ। তুমি ছিলে একজন সাহসী নারী, যে শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে ছেড়ে যায়নি।

ভেনেজুয়েলার ফুটবল কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এই দুর্যোগে আরও দুই তরুণ ফুটবলার ভিক্টর পালাসিওস ও রাজান সিজা নিহত হয়েছেন। পালাসিওস ক্লাব স্পোর্ট সান অগাস্তিনের একাডেমির খেলোয়াড় ছিলেন। আর কারাকাস ফুটবল ক্লাবের খেলোয়াড় সিজা লা গুয়াইরায় নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে নিহত হন।

এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) আশঙ্কা করছে, শেষ পর্যন্ত মৃতের সংখ্যা ১০ হাজারে পৌঁছাতে পারে। ১৯০০ সালের পর এটি ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

সূত্র : দ্য গার্ডিয়ান

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন