Logo
Logo
×

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় এক মিনিটে দুই শক্তিশালী ভূমিকম্প, জরুরি অবস্থা ঘোষণা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১১:০১ এএম

ভেনেজুয়েলায় এক মিনিটে দুই শক্তিশালী ভূমিকম্প, জরুরি অবস্থা ঘোষণা

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বুধবার (২৪ জুন) এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রথমটি ছিল ৭.২ মাত্রার, আর মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর থেকে দেশটিতে ২০টিরও বেশি আফটারশক অনুভূত হয়েছে।

দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর উপকূলীয় অঞ্চলগুলো—লা গুয়াইরা, আরাগুয়া, কারাবোবো এবং ফালকোন রাজ্য। বিবিসি জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দ্বিতীয় ভূমিকম্পের ফলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাদের পূর্বাভাস অনুযায়ী, এতে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা ৪৪ শতাংশ এবং ১ লাখেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা ৩০ শতাংশ।

ভূমিকম্পের পর জাতির উদ্দেশে ভাষণ দেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তার পাশে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো এবং জাতীয় পরিষদের প্রধান হোর্হে রদ্রিগেজ। ভাষণে তিনি দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন এবং পরিস্থিতি মোকাবিলার জন্য একজন জেনারেলকে দায়িত্ব দেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন