Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতের মণিপুরে অপহৃত ৬ জনের মরদেহ উদ্ধার, নতুন করে উত্তেজনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৮:৩৯ এএম

ভারতের মণিপুরে অপহৃত ৬ জনের মরদেহ উদ্ধার, নতুন করে উত্তেজনা

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে প্রায় এক মাস আগে একটি সশস্ত্র গোষ্ঠীর হাতে জিম্মি হওয়া নাগা সম্প্রদায়ের ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজ্যে খ্রিষ্টান ধর্মাবলম্বী দুটি উপজাতির মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে এই ঘটনা ঘটেছে।

বুধবার রাজ্য পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মণিপুরে নাগা সম্প্রদায়ের ছয়জনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মণিপুর পুলিশ বলেছে, খ্রিষ্টান নাগা সম্প্রদায়ের ওই ব্যক্তিরা গত ১৩ মে লেইলোন ভাইপেই গ্রাম থেকে অপহৃত হন।

রাজ্য পুলিশ বলেছে, ৪৫০ জন কর্মী এবং স্নাইফার ডগ ব্যবহার করে পুলিশের ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে চালানো তল্লাশি অভিযানের পর তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

অর্থনৈতিক সুবিধা এবং চাকরির কোটাকে কেন্দ্র করে ২০২৩ সালের মে মাসে মণিপুরের সংখ্যাগরিষ্ঠ হিন্দু মেইতেই সম্প্রদায়ের সঙ্গে খ্রিষ্টান ধর্মাবলম্বী কুকি উপজাতিদের মধ্যে প্রথম সংঘর্ষ শুরু হয়।

তবে গত ফেব্রুয়ারিতে কুকি পুরুষরা সেখানকার এক নাগা ব্যক্তিকে অন্যায়ভাবে আটকের পর নির্যাতন করেন। এই ঘটনার পর মণিপুরের তৃতীয় জাতিগত গোষ্ঠী নাগা সম্প্রদায়ও ওই অশান্তির মধ্যে জড়িয়ে পড়ে।

এই সহিংসতা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ২৬০ জন নিহত এবং ৬০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সূত্র: রয়টার্স।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন