Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের হুঁশিয়ারি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০১:১৪ পিএম

যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের হুঁশিয়ারি

ইরান সতর্ক করে জানিয়েছে, তাদের বিরুদ্ধে নতুন কোনো আগ্রাসন চালানো হলে পাল্টা প্রতিক্রিয়া হবে আরও কঠোর ও ভয়াবহ। শুধু আঞ্চলিক সীমার মধ্যেই নয়, এর বাইরে পর্যন্ত বিস্তৃত হতে পারে সেই জবাব।

ইরানের সামরিক বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র আবোলফাজল শেকারচি মঙ্গলবার এ হুঁশিয়ারি দেন। ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত মন্তব্যে তিনি বলেন, নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ইরানের পাল্টা হামলা আগের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী ও ধ্বংসাত্মক হবে।

তিনি আরও বলেন, প্রতিক্রিয়া হবে বিস্তৃত এবং আঞ্চলিক সীমার বাইরে গিয়েও আঘাত হানতে সক্ষম।

এর আগে যুদ্ধবিরতির মধ্যেই মঙ্গলবার ভোরে দক্ষিণ ইরানে বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টা করা স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

ওয়াশিংটনের দাবি, আত্মরক্ষার জন্য এবং ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, চলমান যুদ্ধবিরতির নীতি বজায় রেখে এবং সর্বোচ্চ সংযম প্রদর্শন করে মার্কিন বাহিনী প্রতিরোধ জারি রেখেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন